ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাথাপিছু আয় সাড়ে ১২ হাজার ডলার করতে সবার অংশগ্রহণ দরকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 November, 2020, 8:45 PM

মাথাপিছু আয় সাড়ে ১২ হাজার ডলার করতে সবার অংশগ্রহণ দরকার

মাথাপিছু আয় সাড়ে ১২ হাজার ডলার করতে সবার অংশগ্রহণ দরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে স্থান পেয়েছি। আমাদের লক্ষ্যমাত্রা উন্নত বাংলাদেশ। আমাদের মাথাপিছু আয় এখন দুই হাজার ডলারের বেশি। উন্নত দেশ হতে হলে আমাদের সাড়ে ১২ হাজার ডলার মাথাপিছু আয় করতে হবে। সাড়ে ১২ হাজার ডলারের মাথাপিছু আয় যদি করতে হয় তাহলে সব মানুষের অংশগ্রহণ দরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ও নোয়াখালী পৌরসভার যৌথ অর্থায়নে নির্মিত সোনাপুর পৌর বাস টার্মিনাল, সুপার মার্কেট ও কিচেন মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী পৌরসভা ভবনের বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম কচি কনভেনশন হলে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ তিনটি প্রকল্প উদ্বোধনের আয়োজন করা হয়।

পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএমডিএফের প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এ তিনটি প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার ঐতিহ্যবাহী সোনাপুরে যানজট নিরসনের পাশাপাশি সাধারণ মানুষ নির্বিঘ্নে প্রতিদিনের কেনাকাটা করতে পারবে। অপরদিকে পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status