ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের, বাবা হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2020, 3:31 PM

বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের, বাবা হাসপাতালে

বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের, বাবা হাসপাতালে

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলায় চৌধুরীর মোড়ে বাসচাপায় ইজিবাইকের যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চৌধুরীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩০) ও তার তিন বছরের ছেলে সাজেদুল ইসলাম।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক স্বজনকে দেখতে সকালে নিজের ইজিবাইকে স্ত্রী মঞ্জিলা বেগম ও ছেলে সাজেদুলসহ আরও চার যাত্রীকে নিয়ে রওয়ানা দেন বদিউজ্জামান। ইজিবাইকটি চৌধুরীর মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মঞ্জিলা।

পরে স্থানীয়রা বাবা-ছেলেসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু সাজেদুলকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status