দেশে আরো ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচন করা হয়েছে। এসব পোর্টালের তালিকা আগামী দু-একদিনের মধ্যে প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে পোর্টালগুলোকে নির্বাচন করা হয়েছে। শিগগিরই ধারাবাহিকভাবে আরো কিছু অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করা হবে। ধাপে ধাপে নিবন্ধনযোগ্য পোর্টালগুলো নিবন্ধন পাবে। নির্বাচিত এই পোর্টালগুলোর তালিকা আগামী রোববার বা সোমবার প্রকাশ করা হতে পারে।
যেসব অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন পাচ্ছে- বিডিনিউজ২৪ডটকম, বাংলানিউজ২৪ডটকম, বার্তা২৪ডটকম, সারাবাংলাডটনেট, নিউজবাংলা২৪ডটকম, নিউজনেক্সটবিডিডটকম, বিডিজার্নালডটকম, ঢাকা জার্নালডটকম, বাংলাইনসাইডারডটকম, একুশেপত্রিকাডটকম, রেডটাইমসডটকমডটবিডি, এবিনিউজ২৪ডটকম, ডেইলি-বাংলাদেশডটকম, বাংলারখবর২৪ডটকম, ভাওয়ালনিউজ২৪ডটকম, নিউজফ্ল্যাস২৪বিডিডটকম, ভিনিউজবিডিরকম, লালসবুজেরকণ্ঠডটকম, ঢাকানিউজ২৪ডটকম, এনার্জিবাংলাডটকম, হাওয়ারবার্তা২৪ডটকম, মুক্তিনিউজ২৪ডটকম, সুখবরডটকম, মাগুরাপ্রতিদিনডটকম, বিডিসমাচার২৪ডটকম ও আমার হেলথডটকম