ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
লিবিয়া থেকে ফিরেছেন ১৫৭ বাংলাদেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 4:04 PM

লিবিয়া থেকে ফিরেছেন ১৫৭ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৫৭ বাংলাদেশি

লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরাতে দূতাবাস ও আইওএম-এর সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে ১৫৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়। লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর থেকে ছেড়ে আসে। শুক্রবার সকালে প্লেনটি ঢাকায় পৌঁছায়। একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশি নাগরিকের মরদেহও দেশে এসেছে।

ফ্লাইটটি যথা সময়ে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএম-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status