ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 November, 2020, 5:08 PM

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে একাধিক হত্যা মামলার আসামি ও সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুল করিম প্রকাশ রয়েলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উত্তর পশ্চিম একলাশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল করিম রয়েল পশ্চিম একলাশপুর গ্রামের রেজাউল হক ধনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় উত্তর পশ্চিম একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিম রয়েলকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নকু বেপারী বাড়ির কবরস্থানের বাঁশ বাগান থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত অস্ত্রধারী আব্দুল করিম রয়েলের বিরুদ্ধে জোড়া খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status