ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সাগরে লঘুচাপ, বড় ধরনের শৈত্যপ্রবাহের শঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 11:55 AM

সাগরে লঘুচাপ, বড় ধরনের শৈত্যপ্রবাহের শঙ্কা

সাগরে লঘুচাপ, বড় ধরনের শৈত্যপ্রবাহের শঙ্কা

সারাদেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাতের বেলা হাড় কাঁপুনি ঠাণ্ডা। তবে রাজধানীতে সেই আঁচ খুব একটা পড়েনি। যদিও অন্য সময়ের তুলনায় অনেকটাই কমে গেছে তাপমাত্রা।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে এক থেকে দুটি বড় ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

জানতে চাইলে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ডিসেম্বর মাসে শীতের তীব্রতা বাড়বে এবং এক বা একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে তাপমাত্রা কমবে।

আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে।

গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিন সেখানে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

সম্পাদনায়: খালেদ সুজন
 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status