ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনা শনাক্ত ৬ কোটি ৩০ লাখ ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 12:36 PM

করোনা শনাক্ত ৬ কোটি ৩০ লাখ ছাড়াল

করোনা শনাক্ত ৬ কোটি ৩০ লাখ ছাড়াল

বিশ্বে কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।  এরই মধ্যে করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে।  আর মৃত্যু ছাড়িয়েছে ১৪ লাখ ৬৫ হাজার।  

বিশ্বের করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্যমতে, সোমবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৪৭৫ জন। আর মৃত্যু হয়েছে ১৪ লাখ ৬৫ হাজার ১৮১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

আর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, সোমবার পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৯০৬। একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৪ লাখ ৬৪ হাজার ৭৫৭ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৮৬৭ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৪৮৪। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৩ হাজার ৬৫ জন।

আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৩২ হাজার ৩৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ১৭৭ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ লাখ ১৪ হাজার ৭৪০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৮৩৩ জন।

করোনার উৎপত্তি চীনের উহানে। গত ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে।

 সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status