ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফাইজারের ভ্যাকসিন পরিবহন শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 3:11 PM

ফাইজারের ভ্যাকসিন পরিবহন শুরু

ফাইজারের ভ্যাকসিন পরিবহন শুরু

ক্লিনিকাল ট্রায়ালে মহামারি করোনার বিরুদ্ধে বেশ কার্যকর প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের তৈরি ভ্যাকসিন। তবে বিক্রয়ের জন্য এটি চূড়ান্ত অনুমোদন পায়নি এখনো। এদিকে অনুমোদন পাবার আগেই আকাশ পথে ফাইজারের করোনা ভ্যাকসিন পরিবহন শুরু করেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি প্রথম চালান পরিবহনের অংশ হিসেবে শিকাগোর ও হেয়ার থেকে ব্রাসেলসের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যায় সেটি। আর এটি পরিবহন করছে ইউনাইটেড এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ’র সহায়তায় পরিবহন হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ফাইজার এরইমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেস্যান্ট প্রেইরি ও জার্মানির কার্লশ্রুর গুদামের সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে। কার্গো বিমান ও ট্রাকে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা আছে তাদের।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, আগামী সপ্তাহ থেকেই করোনা ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু হচ্ছে। এদিকে, জরুরিভিত্তিতে টিকা ব্যবহারের অনুমতির বিষয়ে ১০ ডিসেম্বর আলোচনার পর সিদ্ধান্ত দেব এফডিএ।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status