ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ব্যাংক অ্যাকাউন্ট নেই হংকংয়ের প্রধান নির্বাহীর, বাড়িতেই অর্থের স্তুপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 3:59 PM

ব্যাংক অ্যাকাউন্ট নেই হংকংয়ের প্রধান নির্বাহীর, বাড়িতেই অর্থের স্তুপ

ব্যাংক অ্যাকাউন্ট নেই হংকংয়ের প্রধান নির্বাহীর, বাড়িতেই অর্থের স্তুপ

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তিনি তার বেতনের সব অর্থ বাড়িতেই রাখেন এবং নগদে সব ধরনের লেনদেন করেন।

শুক্রবার রাতে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ক্যারি লাম এ কথা জানান। খবর বিবিসির

ক্যারি লাম বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া সরকারপ্রধানদের অন্যতম। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না।

হংকংয়ে চীনের নতুন নিরাপত্তা আইন জারির জেরে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় বেইজিং সমর্থিত হংকং প্রশাসনের প্রধান ক্যারি লামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। ফলে কোনো ব্যাংকের মাধ্যমে তারা অর্থনৈতিক লেনদেন করেতে পারবেন না।

টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ক্যারি লাম বলেন, ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় সরকার আমাকে বেতন নগদে হাতে দেয়। দৈনন্দিন কেনাকাটার জন্য সবসময় নগদ অর্থ সাথে নিয়ে বেড়াতে হয়।

ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না দিয়ে যুক্তরাষ্ট্র তার সঙ্গে খুব অসম্মানজনক কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।
       
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status