ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ডিসেম্বরে ধরা দেবেন অপু-বাপ্পী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 November, 2020, 5:25 PM

ডিসেম্বরে ধরা দেবেন অপু-বাপ্পী

ডিসেম্বরে ধরা দেবেন অপু-বাপ্পী

অপেক্ষার অবসান হচ্ছে। ১৬ ডিসেম্বর পর্দায় ধরা দেবেন আলোচিত জুটি ‘অপু-বাপ্পী। বিজয় দিবসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। টানা ১৮ দিন চিত্রায়ণ করে শেষ হয়েছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’ সিনেমাটি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এ সিনেমায় জুটিবদ্ধ হয়েছে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী।

মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করে অপু, বাপ্পী জুটি দুজনেই আনন্দিত। এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি আমার প্রথম কাজ। দিনরাত শুটিং করেছি ছবিটির জন্য।’

‘প্রিয় কমলা’ সিনেমায় অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন বীরাঙ্গনার চরিত্রে। এ বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। আমার ক্যারিয়ারে অন্যতম অর্জন। প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।’

এর আগে দুটি সিনেমা পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। এটি তার তৃতীয় সিনেমায়। গল্প প্রসঙ্গে জয় বলেন, ‘যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমায়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি।’

পরিচালনার পাশাপাশি ‘প্রিয় কমলা’ সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন জয় নিজেই। অপু-বাপ্পী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status