ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ডিআরইউর নতুন সভাপতি নোমানী, সম্পাদক মসিউর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 November, 2020, 6:50 PM

ডিআরইউর নতুন সভাপতি নোমানী, সম্পাদক মসিউর

ডিআরইউর নতুন সভাপতি নোমানী, সম্পাদক মসিউর

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার মুরসালীন নোমানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমকালের মসিউর রহমান খান।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কার্যালয়ে  সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এক বছর মেয়াদি এই কমিটির নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সভাপতি পদে মুরসালিন নোমানী পেয়েছেন ৫২৬ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মসিউর রহমান পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status