ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কে হচ্ছেন ফারিয়ার দ্বিতীয় স্বামী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 December, 2020, 6:54 PM

কে হচ্ছেন ফারিয়ার দ্বিতীয় স্বামী?

কে হচ্ছেন ফারিয়ার দ্বিতীয় স্বামী?

অভিনেত্রী শবনম ফারিয়া। কিছুদিন আগে বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর সঙ্গে তার বিচ্ছেদ হয়। শুক্রবার (২৭ নভেম্বর) বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনই যৌথ বিবৃতি দেন।

এর আগে, গত বছরের ১ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়।

ফারিয়া ফেসবুকে লেখেন, বিচ্ছেদের পর সম্পর্কের শেষটাও সুন্দর হতে পারে। সাবেক স্বামীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্কটাকে একেবারেই ছোট করতে চান না তিনি। এতে বেশ তোপের মুখেও পড়তে হয় ফারিয়াকে।

তবে যাই হোক, সমালোচনার পরও প্রস্তাব যেন কম পাচ্ছেন না ফারিয়া। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পরই তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন অনেকেই। এবার দেখার বিষয়, কাকে স্বামী হিসেবে মেনে নেবেন ফারিয়া।

ফেসবুকে ফারিয়াকে কেউ কেউ বলছেন, আমাকেই বিয়ে করো। তোমার জন্য অপেক্ষা করছি। যদি দ্বিতীয় কাউকে স্বামী করতে চাও তবে আমিই তোমাকে বিয়ে করবো।

আবার কেউ কেউ এখনই তার ঘরে তুলে আনতে চান ফারিয়াকে।

এদিকে এমন বেশকিছু বিবাহের লিখিত প্রস্তাবের ছবি তুলে প্রকাশ করেছেন শবনম ফারিয়া। যার অনেকগুলোই খুবই সিরিয়াসভাবে লিখেছেন বলেই মনে হয়েছে তার।

তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ফেসবুক থেকে অনেকটা নিস্ক্রিয় ফারিয়া। তবে সরে গেলেও বিবাহের প্রস্তাব যেন পিছু ছাড়ছে না তার। এখন দেখার বিষয়, তাদের মধ্য থেকে কে হচ্ছেন ফারিয়ার দ্বিতীয় স্বামী? এই মুহূর্তে তিনি আর কাউকে স্বামী বানাবেন নাকি এভাবেই সিঙ্গেল কাটাবেন।



সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status