ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শারীরিক সম্পর্কের প্রস্তাব না মানায় আপত্তিকর ভিডিও ফাঁস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 December, 2020, 7:23 PM

শারীরিক সম্পর্কের প্রস্তাব না মানায় আপত্তিকর ভিডিও ফাঁস

শারীরিক সম্পর্কের প্রস্তাব না মানায় আপত্তিকর ভিডিও ফাঁস

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রেমিকার আপত্তিকর ভিডিও ফাঁস করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (৭ ডিসেম্বর) এ ঘটনায় শ্রীপুর একটি মামলা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের তৌহিদুল হাসান রাকিব (২৫) প্রতিবেশী ওই তরুণীর (১৮) সঙ্গে গত চার বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই সম্পর্কের সুযোগে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে সে রাকিবকে বিয়ের দাবী জানালে তালবাহানা শুরু করে। পরে গত ১৮ আগস্ট রাকিব গোপনে অভিযুক্তের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে। ৫ ডিসেম্বর আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ওই তরুণী তা প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব তাদের শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের হুমকি দেয়। পরে সে ওই ভিডিওচিত্র তার ব্যাক্তিগত আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।


শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।


সম্পদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status