ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 December, 2020, 7:42 PM

নায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বি-টাউনের ছোটপর্দার পরিচিত অভিনেতা শাহবাজ খান। পড়াশোনা চলাকালেই অভিনয়ের চেষ্টা চালিয়ে গেছেন তিনি। পড়াশোনা শেষে প্রথমে কিছু দিন যুক্ত ছিলেন থিয়েটারের দলে।

১৯৯১ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। শাহবাজ খান অভিনীত প্রথম সিনেমা ‘নাচনেওয়ালা গানেওয়ালা’। এরপর ‘মেরি আন’, ‘ধরিত্রীপুত্র’, ‘দরমিয়াঁ’, ‘জিদ্দি’, ‘কিলা’, ‘মেজর সাব’, ‘জয় হিন্দ’, ‘মেহন্দি’, ‘অর্জুন পণ্ডিত’, ‘রাজু চাচা’, ‘কিসমত’, ‘মস্তি’, ‘এজেন্ট বিনোদ’, ‘রোমিয়ো অ্যান্ড রাধিকা’ প্রমুখ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে, সুদর্শন চেহারা ও ভরাট কণ্ঠের অধিকারী হয়েও জনপ্রিয় নায়ক হতে পারেননি তিনি।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ব্যস্ত ছিলেন এ অভিনেতা। ‘চন্দ্রকান্তা’ ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেন তিনি। হিন্দি সিনেমা ও ধারাবাহিক ছাড়াও তিনি অভিনয় করেছেন পাঞ্জাবি ও কন্নড় সিনেমায়।

সম্প্রতি এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ এফআইআর দায়ের করা হয়ে শাহবাজ খানের বিরুদ্ধে। তবে ওই অভিযোগের প্রভাব তার ব্যক্তি জীবনে খুব একটা পড়েনি বলে জানান ভারতীয় গণমাধ্যম। স্ত্রী ও দুই মেয়েই তাকে মানসিক শক্ত থাকতে সহযোগিতা করেছে।


সম্পদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status