ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিধ্বস্তের ১১ দিন পর মিলল ভারতীয় যুদ্ধবিমানের পাইলটের মরদেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 December, 2020, 8:50 PM

বিধ্বস্তের ১১ দিন পর মিলল ভারতীয় যুদ্ধবিমানের পাইলটের মরদেহ

বিধ্বস্তের ১১ দিন পর মিলল ভারতীয় যুদ্ধবিমানের পাইলটের মরদেহ

ভারতীয় বিমান বাহিনীর বিধ্বস্ত হওয়া একটি মিগ-২৯ কে যুদ্ধবিমানের পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত হওয়ার ১১ দিন পর আরব সাগর থেকে পাইলট কমান্ডার নিশান্ত সিংয়ের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা।

গত ২৬ নভেম্বর আইএনএস বিক্রমাদিত্য থেকে মিগ-২৯কে ট্রেনার বিমান নিয়ে উড়েছিলেন দুই পাইলট। রুটিন চক্করের সময় আরব সাগরে ভেঙে পড়েছিল দুই আসন-বিশিষ্ট রাশিয়ান যুদ্ধবিমানটি। সেদিন এক পাইলটকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি কমান্ডার নিশান্তের। তিনদিন পর ল্যান্ডিং গিয়ার, ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিন-সহ ভেঙে পড়া বিমানের কয়েকটি যন্ত্রাংশ চিহ্নিত করা হয়েছিল। কিন্তু কমান্ডার নিশান্তের খোঁজ মিলছিল না।

সেই দুর্ঘটনার ১১ দিন পর আরব সাগরে কমান্ডার নিশান্তের মৃতদেহ উদ্ধার পাওয়া গেছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রগর্ভের প্রায় ৭০ মিটার নীচে কমান্ডার নিশান্ত সিংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাগাতার তল্লাশির পর গোয়া উপকূলের ৩০ মাইল দূরে তার দেহ পাওয়া যায়। সূত্র: দ্য হিন্দু
           
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status