ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
এস-৪০০ ইস্যুতে তুরস্কের ওপর যেকোনো সময় মার্কিন নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 2:51 PM

এস-৪০০ ইস্যুতে তুরস্কের ওপর যেকোনো সময় মার্কিন নিষেধাজ্ঞা

এস-৪০০ ইস্যুতে তুরস্কের ওপর যেকোনো সময় মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন দুই কর্মকর্তাসহ চারটি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা নিশ্চিত করেছে।

সূত্রগুলো বলছে, যেকোনো দিন তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা দিলে তুরস্কের সঙ্গে ন্যাটো জোটের দূরত্ব আরো বেশি বাড়বে এতে কোনো সন্দেহ নেই।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার সঙ্গে তুরস্ক আড়াইশো কোটি ডলারের সামরিক চুক্তি করে। এই চুক্তির আওতায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা নিশ্চিত করে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে জঙ্গিবিমান, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহজে ধ্বংস করা যায়। এছাড়া ভূমিতে স্থাপিত যেকোনো স্থাপনার বিরুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকরী।

গত বছরের জুলাই মাসে রাশিয়া তুরস্কের কাছে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি চালান সরবরাহ করে। তবে যুক্তরাষ্ট্র শুরু থেকেই তুরস্ককে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা এবং চালু করার বিরুদ্ধে সতর্ক করে আসছে। যুক্তরাষ্ট্র বলছে ন্যাটো জোটের সামরিক সরঞ্জাম এবং মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমানের সঙ্গে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মানানসই হতে পারে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে মার্কিন এফ-৩৫ বিমানের দূর্বলতা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা থেকেই মূলত যুক্তরাষ্ট্র তুরস্কের ওপরে এই ব্যবস্থা না কেনার চাপ সৃষ্টি করেছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status