ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
‘সমকামী’ মন্তব্যের জবাবে যা বললেন নীলম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 3:35 PM

‘সমকামী’ মন্তব্যের জবাবে যা বললেন নীলম

‘সমকামী’ মন্তব্যের জবাবে যা বললেন নীলম

‘হাম সাথ সাথ হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘লভ ৮৬’, ‘খুদগর্জ’, ‘হত্যা’, ‘তাকতবর’- ৮০ ও ৯০ দশকে এ সিনেমার অভিনেত্রী নীলম কোঠারি সোনি। ডাক নাম নীলম। বলিউড সিনেমায় সুপারহিট তকমাধারী এই অভিনেত্রী নাকি সমকামী!

নিজের ব্যাপারে এমন গুজবে কার্যত বিকারহীন নীলম। সময়ের সঙ্গে নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেওয়ার পর এমন গুজবে আসলে রাক বা ক্ষোভ দেখানোর সময় নেই তার। নিজেই বলেছেন এ কথা।

নীলম আরও বলেন, ‘আমি নাকি আসলে সমকামী। যখন আমি নিজেকে নিয়ে এই কথা শুনলাম, আমি ভাবলাম এ ভাবেই হয় তো গুজব ছড়ায়। এই কথাটা কোথাও লেখা হয়নি। এক জনের মাধ্যমে আমার কাছে আসে।’

২০১১ সালে অভিনেতা সমীর সোনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীলম। এরপর থেকে তাকে বলি পর্দায় দেখা যায়নি। সম্প্রতি তিনি ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ নামে একটি প্রজেক্টে অভিনায় করছেন। এতে আরও দেখা যাবে চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে, সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ এবং সোহেল খানের স্ত্রী সীমা খানকে। ইতিমধ্যেই সিরিজটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status