ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
দুদকের নতুন সচিব আনোয়ার হোসেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 December, 2020, 3:55 PM

দুদকের নতুন সচিব আনোয়ার হোসেন

দুদকের নতুন সচিব আনোয়ার হোসেন

খুলনার বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই পদে নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দুদকের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ দিলওয়ার বখত আগামী ১৭ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

এদিকে ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।

১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ২০১৮ সালের ৩০ অক্টোবর ভারপ্রাপ্ত ভূমি সচিব করা হয়।

২০১৯ সালের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

মাকছুদুর এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং টাঙ্গাইলের ডেপুটি কমিশনারের (ডিসি) দায়িত্বে ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status