ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, ভারতের পালটা জবাবে নিহত ৫ পাকিস্তানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 5:00 PM

ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, ভারতের পালটা জবাবে নিহত ৫ পাকিস্তানি

ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, ভারতের পালটা জবাবে নিহত ৫ পাকিস্তানি

ফের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের চেষ্টা করে হামলা চালায় পাকিস্তানি সেনারা। এর পালটা জবাব দেয় ভারতীয় সেনারাও। জানা গেছে, শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ভারত ও পাকিস্তান সীমান্ত। টানা গুলির লড়াই চলছিল পাকিস্তান সেনার সঙ্গে।  এতে ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাকিস্তানি সেনার। গুরুতর আহত হয়েছে আরো তিনজন। এছাড়া একাধিক সেনা বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা বলে জানা গিয়েছে। তবে এ ঘটনায় পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রায় দু ঘন্টা ধরে টানা গুলির লড়াই চলছিল পাকিস্তান সেনার সঙ্গে। সর্বশেষ পাওয়া খবরে এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাকিস্তানি সেনার। বিনা প্ররোচনায় স্থানীয় গ্রামগুলো লক্ষ্য করে পাকিস্তানি সেনারা গুলি চালায় বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি সম্পন্ন করে। তবে তা কখনই মেনে চলে না পাকিস্তান। বারবারই পাকিস্তানি সেনা বিনা প্ররোচনায় গুলি বর্ষণ শুরু করে। তবে এদিন পাল্টা জবাব দেয় ভারতও।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status