ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ঘরে ঢুকল ফুটফুটে বিড়াল ছানা, মারামারিতে প্রাণ গেল বৃদ্ধের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 December, 2020, 5:05 PM

ঘরে ঢুকল ফুটফুটে বিড়াল ছানা, মারামারিতে প্রাণ গেল বৃদ্ধের

ঘরে ঢুকল ফুটফুটে বিড়াল ছানা, মারামারিতে প্রাণ গেল বৃদ্ধের

পটুয়াখালিতে ফুটফুটে বিড়ালের ছানা নিয়ে বাগবিতণ্ডার একপর্যা‌য়ে ৬০ বছরের এক বৃদ্ধ খুন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই বাংলা মেডি‌কেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলতাফ খান পটুয়াখালী জেলার সদর উপজেলার হাজীখালী গ্রামের হরমুজ খানের ছেলে।

জানা যায়, হাজীখালী গ্রামের খান বাড়ির বাসিন্দা নিহত আলতাফ খানের ভাইয়ের স্ত্রী মরিয়ম বেগমের ঘরে প্রতিবেশী অন্য কারো ঘর থেকে একটি ফুটফুটে বিড়াল ছানা আসে। ওই ছানাটি নিজের বলে দাবি করেন মরিয়মের সাত বছর বয়সী শিশুছেলে। অপরদিকে বিড়াল ছানা দেখে পছন্দ হয় আলতাফ খানের আট বছর বয়সী ছেলের। তিনিও বিড়াল ছানাটি নিজের বলে দাবি করেন। এ নিয়ে ওই দুই শিশুর মধ্যে বিরোধ দেখা দিলে আলতাফ খানের শিশুছেলে মরিয়মের ছেলেকে ঘুষি মারে। ঘটনা দেখে মরিয়ম আলতাফ খানের ছেলেকে শাসিয়ে একটি থাপ্পড় দেন। এই ঘটনা দেখে প্রতিবাদ জানান মরিয়মের ভাসুর আলতাফ খান।

এ নিয়ে মরিয়ম ও আলতাফ খানের মধ্যে সোমবার বিকেলে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে পরের দিন মঙ্গলবার সকালে মরিয়ম ও আলতাফ খানের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন মরিয়ম তার ভাসুর আলতাফ খানকে উঠানে পড়ে থাকা একটি কোদাল দিয়ে আঘাত করেন। আঘাতে আলতাফ খানের মাথা ফেটে যায়।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম স্বজনদের বরাত দিয়ে জানান, আহত আলতাফ খানকে প্রথমে পটুয়াখালী জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন আলতাফ খান।

হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে বৃহষ্পতিবার বিকেলে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি আক্তার মোর্শেদ বলেন, খবর পেয়ে আমি নিহতের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারামারির ঘটনার পর অভিযুক্ত মরিয়ম পলাতক রয়েছেন। থানায় মামলা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status