রাজশাহীর বাজারে শীতের সবজির ভরপুর সরবরাহ। পাইকারি বাজারে কম দামে বিক্রি হচ্ছে সব রকমের সবজি। উৎপাদন খরচের সাথে বাজার দরের ব্যবধানে হতাশ কৃষক। উৎপাদন উপকরণের দাম কমানোর দাবি কৃষকদের।
বাজারে কেজিপ্রতি সবজি বিক্রি হচ্ছে, বেগুন ১০ টাকা, ফুলকপি ৫ টাকা, মুলা ৫ টাকা, সিম ৩০ টাকা, পেঁপে ৮ টাকা, মিষ্টিকুমড়া ১০ টাকা, শশা ২২ টাকা, পটল ১৮ টাকা, বাঁধাকপি ১৭ টাকা, লাউ ১০ টাকা পিচ ও করলা ২৫ টাকা।
কৃষকেরা জানান, সবজি উৎপাদনে প্রতি বিঘায় ১৫ থেকে ২০ হাজার টাকা ক্ষতি হয় তাদের।
এ অবস্থায় সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ সরবরাহসহ কীটনাশকের দাম কমানোর দাবি তাদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে ১৩ হাজার ৫৪৪ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে।