ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বিজয় দিবসে বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 8:06 PM

বিজয় দিবসে বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

বিজয় দিবসে বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বন্দরে সকল আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) বন্দরের সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, বন্দরে প্রতিদিন রাজস্ব আদায় হচ্ছে গড়ে আড়াই কোটি টাকা। বুধবার ছুটি থাকায় সেদিন বন্দরের কোনো কার্যক্রম হবে না।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত সরকার বলেন, করোনা মহামারির শুরু থেকে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কবে চালু হবে সে বিষয়ে আমার জানা নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status