ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মেহেরপুরে দুটি বধ্যভূমিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 9:58 AM

মেহেরপুরে দুটি বধ্যভূমিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ

মেহেরপুরে দুটি বধ্যভূমিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ

বিজয়ের এ মাসেই মেহেরপুরের গাংনী উপজেলার দুটি গণকবরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ। গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটিপাড়া নীলকুঠির পাশে ৭১ লাখ ১৭ হাজার টাকা ও একই ইউনিয়নের সাহারবাটি টেবুখালির মাঠ গণকবরে ৭০ লাখ ৪৪ হজার টাকা ব্যয়ে এই দুটি স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ মেহেরপুর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার জন্য ব্যবহৃত এসব বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর জেলার তিনটি উপজেলায় মোট ৬টি স্মৃতিস্তম্ভ নির্মিত হবে।

প্রাথমিকভাবে চলতি অর্থবছরে এই দুটি বধ্যভূমির স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু হয়েছে।

মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু কুমার পাল জানান, এরই মধ্যে গাংনীর ভাটপাড়া ডিসি ইকোপার্কের পাশে ও সাহারবাটি টেবুখালির বধ্যভূমির স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু হয়েছে।

এছাড়া একই উপজেলার কাজীপুর সীমান্তে ৬ গণকবর, বামন্দী গণকবর, সদর উপজেলার মেহেরপুর সরকারি কলেজ মোড়ে এলাকায় কবরস্থানের পাশ্চিম পাশের গণকবর ও মুজিবনগর উপজেলার মাঝপাড়াতে অবস্থিত গণকবরটিকে বধ্যভূমির আওতায় স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এ সংক্রান্ত একটি নির্দেশনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়ার পর গণপূর্ত বিভাগ এরই মধ্যে সার্ভে করে প্রতিবেদন পাঠিয়েছে।

এদের মধ্যে গাংনী উপজেলার বামন্দীর গণকবরটির প্রস্তুত চলছে ও মুজিবনগর উপজেলার মাঝপাড়ার গণকবরটির সাইট প্ল্যান তৈরি এবং ডিজিটাল সার্ভের হার্ড ও সফট কপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাটানো হয়েছে। তবে, মেহেরপুর শহরের কবরস্থানের পাশের বধ্যভূমিটি এরই মধ্যে মেহেরপুর পৌরসভা স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে।

গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে ৬ বীর মুক্তিযোদ্ধার কবর এ প্রকল্পের আওতায় আনা যাচ্ছে না।  কারণ হিসেবে জানানো হয়, সীমান্তের জিরো পয়েন্টে বিধায় ওখানে নতুন কোনো স্থাপন করা যাবেনা। তাছাড়া এলজিইডির কবরগুলো সংরক্ষিত আছে।

নতুন করে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হওয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শহিদ মুক্তিযোদ্ধা হারেজ উদ্দিনের সন্তান বুলু মণ্ডল ও গাংনী উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী।

তারা বলেন, পাক হানাদার বাহিনী আমাদের বাবাসহ ৮ জন মুক্তিযোদ্ধাকে ধরে এনে এখানে হত্যা করে ফেলে রেখে যায়। কয়েকদিন পর এই ৮ শহিদ মুক্তিযোদ্ধাদের জন্য দুটি কবর খুঁড়ে মাটি দেন স্থানীয়রা। দীর্ঘদিন পর তাদের কবরগুলো সংরক্ষণ করা হয়েছে। এবার স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে আমরা দেখে যেতে পারছি। সত্যিই আজ আমরা গর্বিত।

বীর মুক্তিযুদ্ধা ডাক্তার নুরুল হুদা বলেন, বর্তমান সরকার গণকবরগুলোকে সংরক্ষণ করার যে উদ্যোগ গ্রহণ করেছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেলার সবগুলো বধ্যভূমিই এ প্রকল্পের আওতায় এনে সংরক্ষণের কাজ বাস্তবায়ন করবেন সে প্রত্যাশা করছি আমরা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status