ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে নিহত এক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 December, 2020, 8:19 PM

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে নিহত এক

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে নিহত এক

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে তোয়াবুর রহমান (৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে, এঘটনায় আহত হয়েছে আরো দুই জন।

রোববার (২০ ডিসেম্বর) বিকালে হরিহরপুর  গ্রামের মথুরাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত তোয়াবুর রহমান একই এলাকার মৃত দবির উদ্দীনের ছেলে। আহতরা হলেন আবির হোসেন (১৭) ও ইউসুফ আলী (৫৫)। সদর থানা ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানিয়দের বরাত দিয়ে রহিমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, তোয়াবুর রহমান ও তা  প্রতিবেশি শহিদ হোসেনের মধ্যে বসতবাড়ির জমির কিছু অংশ নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ হয়ে আসছিল। যা ইতিপূর্বে সমাধানে স্থানীয় ভাবে একাধিকবার বৈঠক করা হলেও কোন সুরাহা হয়নাই। রোববার বিকালে গাছ লাগাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিবেশি শহিদ হোসেন সহ তার লোকজন পতিপক্ষ তোয়াবুর রহমানকে আঘাত করলে তিনি আহত হয়। সন্ধ্যায় তাকে গুরুতর অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: রুবাইয়া জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই তোয়াবুর রহমানের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status