ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নওগাঁয় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
কাজী আনিছুর রহমান
প্রকাশ: Monday, 21 December, 2020, 8:25 PM

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ভটভটিতে ট্রাকের ধাক্কায় ইদ্রিস আলী (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইদ্রিস আলী জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মহাদেবপুর উপজেলার শিবরামপুর থেকে ভোরে ভটভটিতে করে নওগাঁ শহরে মাছ নিয়ে আসছিলেন ইদ্রিস আলী। পথে দয়ালের মোড় এলাকায় তারা ভটভটি দাঁড় করিয়ে পাশে দোকানে চা পান করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ভটভটিকে ধাক্কা দিয়ে একটি ঔষুদের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ইদ্রিস মারা যান।

নওগাঁ সদর থানার ওসি সোহাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status