ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এশিয়ায় প্রথম ফাইজারের টিকা পেল সিঙ্গাপুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 12:12 PM

এশিয়ায় প্রথম ফাইজারের টিকা পেল সিঙ্গাপুর

এশিয়ায় প্রথম ফাইজারের টিকা পেল সিঙ্গাপুর

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন এশিয়ার মধ্যে প্রথম পেল সিঙ্গাপুর।  সোমবার এই টিকার প্রথম চালান সিঙ্গাপুরে আসে।  খবর এনডিটিভি ও স্ট্রেইট টাইমসের।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে টিকার চালান আসে বেলজিয়াম থেকে।  সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে এই টিকা আনা হয়।

সিঙ্গাপুর ২০২১ সালের প্রথম আট মাসের মধ্যে ৫৭ লাখ মানুষকে এই টিকার আওতায় আনার কর্মসূচি হাতে নিয়েছে।  স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ, হাসপাতালে ভর্তি রোগীদের অগ্রাধিকার দেয়া হবে। সোমবার টিকার প্রথম চালান হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। তিনি ফেসবুকে লেখেন, ‘টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে, আমি আনন্দিত।’

প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আরও লিখেছেন, একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল। তার আশা, টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে উচ্ছ্বসিত করবে।  আর ২০২১ সাল নিয়ে আশাবাদী হওয়া যাবে।

সিঙ্গাপুরে করোনার টিকা নেয়ার বিষয়টি হবে ঐচ্ছিক। তবে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জনসাধারণকে টিকা নেয়ার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করছেন।

ফাইজার-বায়োএনটেকের টিকার দুটি ডোজ নিতে হয়। আর এই টিকা অন্তত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

টিকা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর। সেদেশের পরিবহনমন্ত্রী ওং ইয়ে কুং বলেন, টিকাগুলো সঠিকভাবে ফ্রিজিং করার জন্য স্থানীয়ভাবে প্রতিদিন চার টন শুকনো বরফ তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে ৫৮ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।  তবে মৃত্যুহার তুলনামূলক কম, মারা গেছেন মাত্র ২৯ জন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status