ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ট্রলের শিকার সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 1:17 PM

ট্রলের শিকার সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা

ট্রলের শিকার সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা

রিয়া চক্রবর্তীর পর এবার ট্রলের শিকার হয়েছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ড। তাও আবার জন্মদিন পালন করে। সুশান্ত ভক্তরা নেট দুনিয়ায় তুলোধুনো করে ছেড়ে অঙ্কিতাকে।

ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের জন্মদিন ছিল ১৯ ডিসেম্বর। এবার ঘটা করে জন্মদিন পালন করেছেন এ অভিনেত্রী। তার ছবিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। তাতেই খেপেছেন সুশান্ত ভক্তরা।

একাধিক কারণে নাখোশ হয়েছেন সুশান্ত ভক্তরা। প্রথমত, কেন তিনি এ বছর জন্মদিন পালন করলেন? দ্বিতীয়ত, সুশান্তের বন্ধু সন্দীপ সিংকে কেন আমন্ত্রণ জানালেন? তৃতীয় একটি ছবিতেও সন্দীপকে দেখা যাচ্ছে না কেন? তাকে লুকানো হচ্ছে কেন?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৩৬ বছর বয়সী অঙ্কিতার এবারের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ পার্টি করছে তার বর্তমান প্রেমিকা ভিকি জৈন। সোনালি রঙের পোশাকে অপরূপা লাগছিল অঙ্কিতাকে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির নীচে কমেন্টস বক্সে এক সুশান্ত ভক্ত লিখেছেন, ‘এখানে আমরা সুশান্তের ন্যায়ের জন্য লড়াই করছি। আর ওদিকে সুশান্তের বন্ধুরা আনন্দ করছে!’

তার নিচেই একজন লিখেছেন, ‘এ বছর এত বড় করে জন্মদিন পালন না করলেই চলছিল না?’  কেউ লিখেছেন, ‘ভাবতে পারিনি আপনি সন্দীপ সিংহকে নিমন্ত্রণ করবেন।’

সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status