ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
২০ বছর বয়সে কাশ্মীর থেকে পালিয়ে অন্য পথ বেছে নেন হিনা খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 2:02 PM

২০ বছর বয়সে কাশ্মীর থেকে পালিয়ে অন্য পথ বেছে নেন হিনা খান

২০ বছর বয়সে কাশ্মীর থেকে পালিয়ে অন্য পথ বেছে নেন হিনা খান

বর্তমান সময়ে বলিউডের আলোচিত নাম হিনা খান। টিভি সিরিয়াল ও সিনেমাতে নায়িকার ভূমিকায় অভিনয় করা ছাড়াও বিগ বসের রানার্স আপ হয়ে খুব সহজেই অনুরাগীদের মন জয় করে নেন তিনি।

টেলি টাউনে পরপর ২টি জনপ্রিয় মেগা থেকে সরে আসার পর অরিজিৎ সিংয়ের একটি মিউজিক অ্যালবামে দেখা যায় হিনা খানকে। এরপর বিক্রম ভাটের হ্যাকড-এ অভিনয় করেন হিনা খান। হ্যাকড দিয়েই বলিউডে পা রাখেন এই অভিনত্রী।

এক সাক্ষাৎকারে হিনা খান জানান, মাত্র ২০ বছর বয়সে কাশ্মীর থেকে পালিয়ে মুম্বাইতে আসেন তিনি। কাশ্মীরের একটি রক্ষণশীল পরিবারের মেয়ে তিনি। বাবা তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। কাশ্মীর থেকে দিল্লির কোনো ভালো কলেজে ভর্তি হয়ে হিনা যাতে পড়াশোনা শেষ করেন, সেই ইচ্ছাই ছিল অভিনেত্রীর বাবার কিন্তু হিনা বেছে নেন অন্য পথ।

হিনা খান ইয়ে রিসতা ক্যায়া কেহেলাতা হ্যায়-এর অডিশন দিয়ে নির্বাচিত হয়ে যান খুব সহজেই। এরপর বাবা-মাকে না জানিয়েই কাশ্মীর থেকে মুম্বাইতে পালিয়ে যান তিনি।

হিনার পরিবার রক্ষণশীল হওয়ায় মেয়ের অভিনয় জীবনকে বাবা খুব সহজে মেনে নেবেন না, সেই আঁচ আগে থেকেই ছিল। ফলে তিনি পরিবারকে কিছু না জানিয়েই মুম্বাইতে চলে যান।

এরপর কী হয়? হ্যাঁ, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেয়ার পর হিনা খানের মায়ের আত্মীয়-স্বজন থেকে বন্ধু-বান্ধব, প্রত্যেকে তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। কিন্তু মেগা ইয়ে রিসতা ক্যায়া কেহেলাতা হ্যায় জনপ্রিয়তা পাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status