ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শীতে হবু মায়েদের ত্বকের যত্নে করণীয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 4:24 PM

শীতে হবু মায়েদের ত্বকের যত্নে করণীয়

শীতে হবু মায়েদের ত্বকের যত্নে করণীয়

শীতের সময়টাতে এমনিতেই শরীর এবং ত্বকের বেশি যত্ন প্রয়োজন। শুষ্ক আর ঠাণ্ডা আবহাওয়ায় ত্বকে ব্রণ, শুষ্ক প্রাণহীন ত্বক, সর্দি-কাশি হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই এই সময় গর্ভবতী আছেন। তাদের উচিত স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও যত্ন নেয়া।

চলুন জেনে নেয়া যাক শীতে হবু মায়েদের ত্বকের যত্নে কী করবেন-

ক্রিম এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন
শীতের সময় ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যায়। ত্বকে টান ধরার কারণে হালকা ব্যথাও হয়ে থাকে। তাই শুষ্ক ও প্রাণহীন ত্বক এড়াতে ত্বকে ময়শ্চারাইজার বা ক্রিম লাগান। এটি আপনার ত্বককে হাইড্রেট রাখবে।

প্রচুর পানি পান করুন
শীতের সময় ত্বকের যত্ন নিতে যতটা সম্ভব পানি পান করুন। সাধারণত শীতকালে পানি একটু কমই খাওয়া হয়। গর্ভাবস্থায় উজ্জ্বল ত্বকের জন্য পানি পান করুন। এছাড়াও ফলের রস বা নারকেলের পানি পান করতে পারেন। নারকেলের পানি শিশুর পক্ষেও খুব ভালো।

পর্যাপ্ত পরিমাণ ঘুম
গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ ঘুমোনো অত্যন্ত জরুরি। ভালোভাবে ঘুমালে ডার্ক সার্কেলের কোনো সমস্যা হয় না। গর্ভাবস্থায়, উজ্জ্বল ত্বক পেতে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি।

সাবান ব্যবহার করবেন না
শীতের সময় ত্বক বেশ শুষ্ক থাকে। অনেক সাবান আছে যেগুলো ত্বককে আরো বেশি শুষ্ক-রুক্ষ করে তোলে। তাই শীতকালে ময়শ্চারাইজিং বডি ওয়াশ বা সাবান ত্বকের জন্য ব্যবহার করা উচিত। এতে ত্বকের রুক্ষভাব দূর হয়।

স্বাস্থ্যকর খাদ্য
গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। উজ্জ্বল ত্বকের জন্য সবুজ শাকসবজি এবং ফল খাওয়া উচিত। ফলটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। আপনি আপনার ডায়েটে পালং শাক, মেথি এবং সবুজ শাকসবজি অবশ্যই অন্তর্ভুক্ত করুন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status