ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পরিস্থিতি স্বাভাবিক হলে ফি ছাড়াই টিকিট রি-ইস্যু: বিমান সচিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 4:28 PM

পরিস্থিতি স্বাভাবিক হলে ফি ছাড়াই টিকিট রি-ইস্যু: বিমান সচিব

পরিস্থিতি স্বাভাবিক হলে ফি ছাড়াই টিকিট রি-ইস্যু: বিমান সচিব

করোনার দ্বিতীয় ওয়েভের কারণে মধ্যপ্রাচ্যে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এমন অবস্থায় বিমানের টিকিট যারা অগ্রিম কেটে রেখেছেন পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের কোনো রকম ফি ছাড়াই টিকেট রি-ইস্যু করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক এ তথ্য জানান।।

মহিবুল হক বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যে ফ্লাইট বন্ধ হয়েছে, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের এখতিয়ার বহির্ভূত। তবে আমরা যেটা করতে পারি, সেটা হলো যারা এরই মধ্যে বিমানের টিকিট নিয়েছেন তাদের কোনো রকম ফি ছাড়াই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই টিকিট রি-ইস্যু করে দেয়া হবে। তখন তারা বাড়তি কোনো টাকা ছাড়া যেতে পারবে। অতীতে বাংলাদেশ বিমান এই সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবো।

যুক্তরাজ্যে করোনার নতুন একটি ফর্ম আবিষ্কৃত হয়েছে জানিয়ে সচিব বলেন, সে কারণে পৃথিবীর অনেক দেশ সঙ্গে আমরাও শঙ্কিত। মধ্যপ্রাচ্যের কিছু দেশ তাদের এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের দেশের কোনো ফ্লাইট সেখানে যেতে পারছে না। একই সঙ্গে লন্ডনের সঙ্গে অনেক দেশ তাদের প্লেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশ এ বিষয় নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। আমরা বিষয়টার ওপর তীক্ষ্ণ নজর রাখছি। কি করবো সময়মতো সে সিদ্ধান্ত জানিয়ে দেবো।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status