ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
৫ দিনে দুই বিয়ে, ছবিতে ধরা পড়ার পর পালিয়ে বেড়াচ্ছে ইঞ্জিনিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 4:31 PM

৫ দিনে দুই বিয়ে, ছবিতে ধরা পড়ার পর পালিয়ে বেড়াচ্ছে ইঞ্জিনিয়ার

৫ দিনে দুই বিয়ে, ছবিতে ধরা পড়ার পর পালিয়ে বেড়াচ্ছে ইঞ্জিনিয়ার

পাঁচদিনের ব্যবধানে দুইটি বিয়ে করে পালিয়েছেন এক ইঞ্জিনিয়ার। অভিযুক্ত ২৬ বছর বয়সী ওই ইঞ্জিনিয়ার ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের মুসাখেদি এলাকার বাসিন্দা।

প্রথমে তিনি ২ ডিসেম্বরের খান্দওয়ারে একজন নারীকে বিয়ে করেন। এর মাঝেই ৭ তারিখ আবার আরেক এলাকার এক নারীকে বিয়ে করেন। কিন্তু শেষপর্যন্ত স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন ওই ব্যক্তির প্রথম স্ত্রী। পুলিশে অভিযোগও করেন তিনি। এরপর থেকেই সব যোগাযোগ বন্ধ করে সটকে পড়েন ওই ব্যক্তি।

ওই ব্যক্তির প্রথম স্ত্রী জানান, চলতি মাসের ২ তারিখ ধুমধাম করেই অভিযুক্তের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়েতে যৌতুকের পাশাপাশি ওই ব্যক্তিকে অনেক উপহারও দেন মেয়ের বাবা। বিয়ের পর স্ত্রীকে ঘরে না তুলে ইন্দোরের একটি জায়গায় গিয়ে থাকতে শুরু করেন। এরপর হঠাৎই একদিন স্ত্রীকে জানান, ভোপালে জরুরি কাজ রয়েছে, তাই তাকে সেখানে যেতে হবে। কিন্তু আসলে ভোপাল না গিয়ে মৌতে চলে যান। সেখানেই ৭ ডিসেম্বর আরেকজনকে বিয়ে করেন।

বিয়েতে উপস্থিত একজন ওই ব্যক্তিকে চিনতে পারেন। তারপর তিনিই ছবি তুলে ওই ব্যক্তির প্রথম স্ত্রীকে পাঠিয়ে জানান, মা–বাবা, বোন–সহ গোটা পরিবারকে নিয়ে রীতিমতো সেজেগুজে বিয়ের আসরে এসেছেন ওই  ইঞ্জিনিয়ার। এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তের প্রথম স্ত্রী।

এদিকে দ্বিতীয় স্ত্রীর এই বিষয়ে কিছু জানতেন না বলে জানিয়েছেন। এছাড়াও জানান, প্রেম করে নয়, দেখাশোনা করেই বিয়ে হয়েছে তাদের।

এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status