ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আবারো রক্তাক্ত কাবুল, চার চিকিৎসকসহ নিহত ৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 5:28 PM

আবারো রক্তাক্ত কাবুল, চার চিকিৎসকসহ নিহত ৫

আবারো রক্তাক্ত কাবুল, চার চিকিৎসকসহ নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারো গাড়ি বোমা হামলায় চার চিকিৎসকসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গাড়িতে ম্যাগনেটিক বোমা সংযুক্ত করা হয়েছিল বলে জানা গেছে।

নিহত চিকিৎসকরা পুল-ই-চরখি কারাগারে যাওয়ার পথে শক্তিশালী বিস্ফোরণে নিহত হন। চার চিকিৎসক ছাড়া নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আরো দুজন গুরুতর আহত বলে জানান কাবুলের গভর্নর ফারামার্জ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর)-এর হামলায় চিকিৎকরা লক্ষ্যবস্তু ছিলেন কিনা বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে ঘটে যাওয়া একটি হামলার দায়ভারও স্বীকার করেনি কোন গোষ্ঠী। মঙ্গলবারের হামলা নিয়েও বিভ্রান্তে নিরাপত্তা বাহিনী। কাবুলের মোড়ে মোড়ে চলছে তল্লাশি।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। বোমা হামলা যেন নিয়মিত ঘটনা। প্রতিদিনই মরছে বহু মানুষ।

আগের দিনও রাজধানী কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। আফগানিস্তান যখন দীর্ঘ ১৯ বছরের যুদ্ধ বন্ধের দ্বারপ্রান্তে তখনই ধারাবাহিক বোমা হামলা হচ্ছে দেশজুড়ে। এ বিষয়ে আফগান সরকার এবং সশস্ত্র গোষ্ঠী তালেবানও মুখ খুলছে না।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status