ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
১০০ ইমাম বরখাস্ত করল সৌদি আরব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 5:56 PM

১০০ ইমাম বরখাস্ত করল সৌদি আরব

১০০ ইমাম বরখাস্ত করল সৌদি আরব

সরকারি নির্দেশ মেনে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে প্রচার করেননি। এর জেরে ১০০ জন ইমাম ও ইসলাম প্রচারককে বরখাস্ত করল সৌদি আরব। বিষয়টি জানাজানি হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও সরকারের রোষাণলে পড়ার ভয়ে সবাই চুপ করে আছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গত মাসে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স সংক্রান্ত মন্ত্রণালয় থেকে একটি নির্দেশিকা জারি করা হয়।

এতে উল্লেখ করা হয়, ‘মুসলিম ব্রাদারহুডের সদস্যরা ইসলামের নামে ভুল শিক্ষা দিচ্ছে। সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাই দেশের প্রত্যেক ইমাম ও ইসলামিক ধর্মপ্রচারককে তাদের বিরুদ্ধে প্রচার করতে নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতি শুক্রবার জমার নমাজের পর মুসলিম ব্রাদারহুডের উদ্দেশ্যের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। ওই সংগঠন নিজেদের স্বার্থে কীভাবে ধর্মকে ব্যবহার করতে চাইছে তার স্বরূপ তুলে ধরতে হবে। তারা ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছনোর পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও জানাতে হবে মানুষকে।’

সরকারি নির্দেশে থাকা সত্ত্বেও ২০১৪ সালে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা হওয়া মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে কুৎসা করতে রাজি হননি মক্কা ও আল কাসিমের ১০০ জন ইমাম ও ইসলামিক প্রচারক। এর জেরে তাদের বরখাস্ত করার কথা ঘোষণা করল সৌদি আরবের সরকার। এর ফলে ওই ব্যক্তিরা আর কোনও ধর্মীয় অনুষ্ঠান ও সভায় বক্তব্য রাখতে পারবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status