ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ধর্ষণ মামলায় ছাত্র অধিকারের ২ নেতার জামিন নামঞ্জুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 6:58 PM

ধর্ষণ মামলায় ছাত্র অধিকারের ২ নেতার জামিন নামঞ্জুর

ধর্ষণ মামলায় ছাত্র অধিকারের ২ নেতার জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া দুই ছাত্রনেতা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

এসময় আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হানিফ, সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলামসহ কয়েকজন জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদেশ দেন।

এর আগে সোমবার (৭ ডিসেম্বর) ঢাকা ম্যাট্রেপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত এ মামলায় তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো.সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ ও সাংগঠনটিক ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা। গত ৩ ডিসেম্বর তাদের দুই দিনের রিমান্ড মন্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাবির এক শিক্ষার্থী ভিপি নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলা করেন। আসামিদের মধ্যে ধর্ষণে ‘সহায়তাকারী’ হিসেবে নূরের নাম উল্লেখ করা হয়।

মামলার প্রধান আসামি করা হয়েছে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ঘটনাস্থল হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে। নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

এদিকে, কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে আসামিরা কারাগারে রয়েছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status