ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী, প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
দেলোয়ার হোসাইন রোশাই
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 7:28 PM

রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী, প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী, প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী, কর্মী ও রাঙ্গুনিয়া উপজেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধায় উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান,দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ।

উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাছান ও সহ সম্পাদক শাহ শাওনের যৌথ সঞ্চালনায় প্রথম ও দ্বিতীয় অধিবেশনে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন কাদেরী, (অনলাইনে) গালফ স্টার হাই প্রজেক্টের সি ই ও মুহাম্মদ সাহাব উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য

চট্টগ্রাম উত্তরজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসূলী,বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন (অনলাইনে) আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ওমান শাখার প্রধান উপদেষ্ঠা মাওলানা আকতার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা আবদুল খালেক, সিনিয়র সহ সভাপতি মাওলানা আলী শাহ নেছারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেনসহ ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, আবদুল হামিদ নঈমী, আলমগীর হোসেন বঈদী, আবদুল মান্নান রেজভী,সালাউদ্দিন নেজামী, আবদুল কাদের মাষ্টার, যুবসেনা নেতা মাহমুদুর রশিদ মাসুদ, আজিম উদ্দিন আহমেদ, মীর হাবীবুল্লাহ, মো. মোজাহেদুল ইসলাম, ছাত্রসেনা নেতা আবদুল খালেক, এইচ এম ফরিদ, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা ইদ্রিস, প্রবাসী কল্যান সমিতি রাঙ্গুনিয়া প্রতিনিধি নুর মোহাম্মদ বাবলু, বেলাল উদ্দিন, এসকান্দরসহ জেলা,উপজেলা ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম সকলের সর্বসম্মতিতে মাওলানা আলী শাহ নেছারীকে সভাপতি, ভাইস চেয়ারম্যান আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক ও মাস্টার আবদুল কাদেরকে পুনরায় সাংগঠনিক সম্পাদক নিবাচিত করে এ কমিটি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status