তাহরেপুরে ট্রাক চাপায় ১ মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 10:22 PM
তাহরেপুরে ট্রাক চাপায় ১ মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু
রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর মোহনগঞ্জ সড়কে ট্রাক চাপায় একজন মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । অপরজন গুরুতর আহত হয়েছে, আহত ব্যাক্তিকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে নিয়ে জাওয়া হয়েছে ।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, বুধবার আনুমানিক ২.৩০ মিনিটে রাজ মট্রেো ট ১১-০৩৮২ মহনগঞ্জ এর দিক থেকে তাহেরপুর আসছিল পতি মধ্যে শুকুর ফার্নিচারের কাছে এই র্মমান্তকি র্দুঘটনা টি ঘটে ।ঘটনা স্থলে দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামের মোটর সাইকেল চালক সামসুল ইসলাম (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হয়েছেন ।
আহত ব্যাক্তির নাম আব্দুর রহিম (৫০) তাঁর বাড়ি বগুড়া দুপচাঁচিয়া সে একজন এনজওি র্কমী বলে জানা গেছে ।
অ্যাক্সিডেন্টের পরে ট্রাকটি উদ্ধার করে পুলশি হফোজতে রাখা হয়েছে ।
হেল্পারকে পুলিশ আটক করলেও ট্রাক ড্রাইভার পলাতক রয়ছে বলে পুলিশ জানান।
এব্যাপারে তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুর রাজ্জাক বলেন লাস উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।