ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
প্রতিদিন ডিম খাচ্ছেন? সতর্ক হোন এখনই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 11:00 PM

প্রতিদিন ডিম খাচ্ছেন? সতর্ক হোন এখনই

প্রতিদিন ডিম খাচ্ছেন? সতর্ক হোন এখনই

একটি চালু হিন্দি প্রবাদ আছে। যা বাঙালিদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। ‘সানডে হো ইয়া মনডে, রোজ খাও আনডে।’ আপনিও যদি এই কথায় বিশ্বাস রাখেন, তবে সাবধান সতর্ক হয়ে যান। অস্ট্রেলিয়ান গবেষণা বলছে, প্রতিদিন একটি ডিম খেলে টাইপ -২ ডায়াবেটিসের ঝুঁকি ৬০ শতাংশ বেড়ে যায়।

৮,৫৪৫ জন চীনা যুবকের ওপর করা এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রচুর পরিমাণে ডিম খাওয়ার এবং শরীরে হাই ব্লাড সুগার লেভেলের মধ্যে পজিটিভ কানেকশন রয়েছে। তাই ডিম খাওয়া ভালো হলেও, প্রতিদিন ডিম খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে।

ডিম বিশ্বজুড়ে অত্যন্ত দরকারি এবং পুষ্টিকর হিসাবে বিবেচিত হয়। শুধু তাই নয় ‘স্বাস্থ্যকর ফাস্টফুড’ হিসাবেও ডিমের সুখ্যাতি রয়েছে। আগে বলা হয়েছিল প্রতিদিন ডিম খাওয়ার ফলে ডায়াবেটিস হয় না, তবে সর্বশেষ গবেষণায় এই দাবিটি উল্টে গেছে।

সর্বশেষ গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন একটি ডিম খেলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দক্ষিণ অস্ট্রেলিয়ার গবেষক ড. মিং লি বলেছেন, এই গবেষণার উদ্দেশ্য হল, ডিম খাওয়ার দীর্ঘমেয়াদী ঝুঁকি থেকে মানুষকে সচেতন করা।

এই গবেষণায় বিশেষত চীনের লোকদের টার্গেটে রাখা হয়েছিল। ১৯৯১ থেকে ২০০৯ সালের মধ্যে, চিনে ডিম খাওয়ার লোকের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অন্যদিকে অপর একটি চমকে ওঠার খবর হল, বিশ্বব্যাপী ডায়াবেটিসের চিকিত্সার জন্য ১০০ কোটি টাকা খরচ হয়। যা কিনা স্বাস্থ্য খাতে মোট খরচের ১০ শতাংশ। সূত্র: কলকাতা২৪

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status