ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মেক্সিকোতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 3:22 PM

মেক্সিকোতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

মেক্সিকোতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

মেক্সিকোতে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

স্থানীয় সময় রোববার সকালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে এ দুর্ঘটনা ঘটে।

এমিলিয়ানো জাপাতা শহরের একটি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে উড্ডয়ন করা লেয়ারজেট ৪৫ এয়ারক্রাফটটি দুর্ঘটনায় পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। ঘটনাটির তদন্ত করার ঘোষণা দিয়েছে মেক্সিকোর সেনাবাহিনী।

দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে আরোহী কতজন ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।  

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে দুর্ঘটনার কারণ বা এ সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status