ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লাইভে সিনেমা ছাড়ার কারণ জানালেন অভিনেতা শাকিল খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 3:34 PM

লাইভে সিনেমা ছাড়ার কারণ জানালেন অভিনেতা শাকিল খান

লাইভে সিনেমা ছাড়ার কারণ জানালেন অভিনেতা শাকিল খান

‘আমার ঘর, আমার বেহেশত’ ছবি দিয়ে ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে পদার্পণ করেন অভিনেতা শাকিল খান। শাকিব আহসান আসল নাম হলেও চলচ্চিত্রে শাকিল খান নামেই পরিচিত হন। চলচ্চিত্র অভিনেতা শাকিল খান বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে সরে এসে ব্যবসায়ে মনোযোগ দিয়েছেন।

জানা গেছে, শাকিল খানের স্ত্রী শারমিন হোসেন একজন নারী উদ্যোক্তা। তার একটি বুটিক হাউজ রয়েছে। ক্রেতাদের অনুরোধে সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বামীকে তিনি তার ব্যবসায়ীক ফেসবুক পেজ থেকে লাইভে আসেন।

লাইভে এক দর্শক শাকিল খানকে প্রশ্ন করেন, তিনি কেনো এখন আর সিনেমায় অভিনয় করেন না? উত্তরে অভিনেতা বলেন, কারণ দেখাতে হলে অনেক কথা বলতে হয়। আপনারা জানেন, এক সময় সিনেমা ছিল বাংলাদেশে বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম। কিন্তু এমন একটা সময় এলো, যখন সিনেমা নিয়ে মানুষের খারাপ ধারনা তৈরি হলো ও নির্মাণের মান খারাপ হলো। ঠিক তখনই আমি পেছনে চলে গেলাম। কারণ, আমি সবসময় চেয়েছি মানুষের কাছে সুন্দর কিছু উপস্থাপন করতে। চিন্তা ছিল সুন্দর ও ভালো কাজ উপহার দেওয়ার।

সিনেমায় ফেরা প্রসঙ্গে শাকিল খান বলেন, এখনো যে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা নেই, বিষয়টি তা নয়। সামনে ভালো কিছু এলে চিন্তাভাবনা করবো। তবে জানি না সেটা কখন। অপেক্ষায় থাকতে হবে।

ব্যবসায় স্ত্রীকে উৎসাহ দিয়ে এই তারকা বলেন, আমি মনে করি সবার কিছু না কিছু করা দরকার। ওকে (স্ত্রী) নিয়ে আমি গর্ববোধ করি। অনেকে আমাকে বলেন ‘ভাবি কাজ করেন’-তাতে কী? আমি মনে করি এখন সকল নারীদের কাজ করার উচিৎ। তারা কাজ করলে দেশ এগিয়ে যাবে। পরিবার নিয়ে যাতে ভালো থাকতে পারি সবাই সেই দোয়া করবেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status