ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নওগাঁয় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 3:37 PM

নওগাঁয় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁয় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে ৫বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে আসামি মোশারফ হোসেন (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। গ্রেপ্তার মোশারফ হোসেন উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের লাকবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি দিনের বেলায় বাড়িতে একা পেয়ে মোশারফ হোসেন ওই শিশুর মুখ গামছা দিয়ে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে রক্তক্ষরণ শুরু হলে শিশুকে ফেলে রেখে মোশারফ পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তার কোন উন্নতি না হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে ঘটনাটি ধামা-চাপা দেওয়ার চেষ্টার করে গ্রামের মাতব্বররা। পরে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মোশারফকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলার আসামিকে গ্রেপ্তারে রাতেই অভিযান চালায় পুলিশ। তবে মামলা দায়েরের বিষয়টি জানার পর থেকেই আত্মগোপন করে মোশারফ হোসেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামি গা ঢাকা দিয়েছিলো। রোববার রাতে জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status