ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মোটরসাইকেল চালক হত্যায় চারজনের যাবজ্জীবন
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 3:41 PM

মোটরসাইকেল চালক হত্যায় চারজনের যাবজ্জীবন

মোটরসাইকেল চালক হত্যায় চারজনের যাবজ্জীবন

খুলনায় মোটরসাইকেল চালক জীবন (২৮) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

নিহত আছমাউল মোড়েল ডুমুরিয়ার বাগদাড়ি নোয়াকাঠি এলাকার জহুরুল হক মোড়লের ছেলে।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- শুভংকর রায় (২৫), সুধাময় বালা ওরয়ে সুধাবৃন্দ বালা (৩০), অমিত বিশ্বাস (২৮) ও দিপংকর রায় (২৮)। এদের বাড়ি ডুমুরিয়ার বান্দা উলোর ডাঙ্গা নামক স্থানে।

পুলিশ জানায়, আসামিরা মোটরসাইকেল নিয়ে ডুমুরিয়ার রংপুরে যাওয়ার কথা বলে ২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে জীবন মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন ২০ অক্টোবর ডুমুরিয়ার খড়িয়ার ওয়াবদার নিকট থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় আছমাউলের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা ও ডুমুরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লস্কর জায়াদুল হক ২০০৮ সালের ৬ আগস্ট আসামির সকলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় এজাহারভূক্ত আট আসামিকে খালাস দেয়া হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status