ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নাসির টার্গেট করতো যেসব মেয়েদের
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 February, 2021, 4:16 PM

নাসির টার্গেট করতো যেসব মেয়েদের

নাসির টার্গেট করতো যেসব মেয়েদের

একেক সময় একেক পরিচয়ে ধনাঢ্য পরিবারের মেয়েদের টার্গেট করতেন তিনি। ধীর্ঘদিন ধরে এমন প্রতারণা চালিয়ে আসা এই ব্যক্তি কখনো এসএসএফ’র সহকারী পরিচালক আবার কখনো বড় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন।

বলছিলাম পাবনার নাসির উদ্দিন বুলবুলের কথা। অবশেষে এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ধরাশায়ী হলেন নাসির। সঙ্গে তার সহযোগী মনির হোসেনকেও আটক করেছে পুলিশ।

রোববার সকালে গণভবন এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার বিকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ তার নিজ কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নাসির আসলে একজন প্রতারক। তিনি নিজেকে কখনো এসএসএফ’র সহাকারী পরিচালক, আবার কখনো নামি-দামি কোম্পানির কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন।

‘নিজের বিলাসবহুল জীবন বোঝানোর জন্য একেকদিন একেক পোশাক পড়তেন। আলাদা আলাদা ঘড়ি ব্যবহার করতেন। এমন পোশাক-আশাক ব্যবহার করে উচ্চবিত্ত পরিবারের মেয়েদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন নাসির। এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় তাকে আটক করা হয়।’

ডিসি হারুনুর রশিদ আরো বলেন, দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন নাসির। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য জানা যাবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status