ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যুবলীগের প্রভাতফেরিতে যুবদলের ইউনিয়ন সভাপতি, তোলপাড়
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 4:21 PM

যুবলীগের প্রভাতফেরিতে যুবদলের ইউনিয়ন সভাপতি, তোলপাড়

যুবলীগের প্রভাতফেরিতে যুবদলের ইউনিয়ন সভাপতি, তোলপাড়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত প্রভাত ফেরিতে একই ইউনিয়ন যুবদল সভাপতিকে দেখা গেছে। পরে তিনি যুবলীগ নেতৃবৃন্দের সঙ্গে শহীদ মিনারেও ফুল দেন। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

স্থানীয় সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আশিয়া ইউনিয়ন যুবলীগের একাংশের আহ্বায়ক হোসেন রনির নেতৃত্বে প্রভাতফেরি নিয়ে উপজেলার আশিয়া ইউনিয়নের পশ্চিম বাথুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে যান। এসময় সেই প্রভাতফেরিতে অংশ নেন আশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৭ নং ওয়ার্ডের সদস্য ফয়েজ আহমেদ ওরফে কালু। পরে তাকে যুবলীগ নেতৃবৃন্দের সঙ্গে শহীদ মিনারে ফুল দিতেও দেখা যায়। যুবলীগের প্রভাতফেরিতে যুবদল নেতার অংশ নিয়ে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী অভিযোগ করে বলেন, ‘হোসেন রনিরা মামা-ভাগ্নে গ্রুপ ষড়যন্ত্র করে আশিয়া ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি কোনো ধরনের আলোচনা ছাড়া বিলুপ্ত করে দিয়েছে। এখন অবৈধ সম্মেলন প্রস্তুতি কমিটি দিয়ে সংগঠন বিরুদ্ধ আচরণ করছে। যুবলীগের সঙ্গে যুবদলের সভাপতি শহীদ মিনারে গিয়ে ফুল দেয়ার পর ছবি তোলে, এমনটি কী করে হয়?’

এ বিষয়ে কথা বলতে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানউল্লাহ চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে আশিয়া ইউনিয়ন যুবলীগের একাংশের আহ্বায়ক হোসেন রনি বলেন, ‘ফয়েজ মেম্বার স্কুল কমিটির সদস্য। তিনিও শহীদ মিনারে ফুল দিতে যান। ফুল দেয়ার আগে তার সঙ্গে আমার কথা হয়। কিন্তু ছবি তোলার সময় তিনি কীভাবে আমাদের মধ্যে ঢুকে পড়েন তা খেয়াল করিনি।’

ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়েজ আহমেদ বলেন, ‘আমি কোনো ফেসবুক ব্যবহার করি না। আমি তো যুবলীগের সঙ্গে ফুল দিতে দাঁড়াইনি।’

ছবি আছে উল্লেখ করে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করতে কেউ ষড়যন্ত্র করতে এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে।’

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status