ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আনন্দ খালেদের সফল অগ্রযাত্রা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 6:54 PM

আনন্দ খালেদের সফল অগ্রযাত্রা

আনন্দ খালেদের সফল অগ্রযাত্রা

অভিনয় দিয়েই মিডিয়ায় প্রবেশ করেন আনন্দ খালেদ। মঞ্চ নাটকে তিন বছরের সফল অভিনয়ের পর টিভি নাটক হয়ে সিনেমায় পদার্পণ করেন এই অভিনেতা। এরপর একজন নির্মাতা হিসেবেও প্রশংসিত তিনি।

সম্প্রতি ‘মা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত তিনি। এর জন্য সিনেমাটিক ইন্টার ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আনন্দ খালেদ বলেন, একজন ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি আমি একজন নির্মাতা হিসেবেও নিজেকে গড়ে তুলতে চাই। যে কারণে নির্মাণের দিকেও আমি এখন নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছি। আমার বিশ্বাস নির্মাতা হিসেবেও আমি সফল হতে পারব।

এর আগে তিনি ‘কবি ও তার ভ্রান্তি বিলাস’, ‘আশার হাট বাজার’ নামে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। এদিকে অভিনয়ে আনন্দ খালেদ আলোচনায় আসেন শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় অভিনয় করে।

এছাড়া মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘ব্যাচ টুয়েন্টি সেভেন’ নাটকে অভিনয়ের জন্যও প্রশংসা কুড়ান তিনি।

বর্তমানে এই অভিনেতা সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘মাশরাফি জুনিয়র’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।

থিয়েটার আরামবাগ দিয়ে মঞ্চে অভিনয় শুরু করা এই অভিনেতা ‘আবার বসন্ত’, ‘আইসক্রিম’,  ‘বিশ্ব সুন্দরী’, ‘যদি একদিন’ ছবিগুলোতে সফলভাবে অভিনয় করেন।

অভিনেতা ও নির্মাতা- এই দুই মাধ্যমেই কাজ করে তিনি দর্শকের মন জয় করতে চান।

সম্পাদনায়: মোহনা আজিজ
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status