ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ছুটির দিনের স্পেশাল তেহারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 7:01 PM

ছুটির দিনের স্পেশাল তেহারি

ছুটির দিনের স্পেশাল তেহারি

আমাদের দেশে বিরিয়ানি বা পোলাওয়ের পদগুলোর মধ্যে তেহারির বেশ জনপ্রিতা রয়েছে। খাসি বা গরু দুই ধরনের মাংস দিয়ে তেহারি তৈরি করা হয়। তবে গরুর মাংসের তেহারিই বেশি জনপ্রিয়। জিভে জল আনা অত্যন্ত লোভনীয় একটি খাবার তেহারি। এর রান্নারও রয়েছে অনেক ধরণ। একেকজন একেকভাবে তেহারি রান্না করেন। এতে অনেকেরই তেহারিতে পারফেক্ট স্বাদটা আসে না। জটিল আর ঝামেলা মনে করে কিনে এনেই স্বাদ মেটান।

চলুন তবে জেনে নেয়া যাক পারফেক্ট স্বাদের তেহারি রান্না করার একটি দারুণ সহজ রেসিপি-  

উপকরণ: খাসি বা গরুর মাংস এক কেজি, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, টকদই আধা কাপ, কাঁচা মরিচ ৩০ টি, গোলমরিচ ৬ টি, এলাচ চারটি, দারুচিনি ৪ টুকরা, জায়ফল গুঁড়া আধা চা চামচ, জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া এক টেবিল চামচ, ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ, তেল বা ঘি ৩/৪ কাপ, দুধ এক কাপ, চিনি এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে মাংসগুলো ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসে অর্ধেক গুঁড়া মশলা, আদা, রসুন, টকদই, ১০ টি কাঁচামরিচ এবং এক চা চামচ লবণ মিশিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে তাতে মাংস ও তিন কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকালে মাংস কষান। তেল বের হলে বাকি গুঁড়া মশলা দিয়ে নেড়ে নামিয়ে রাখুন। তেল এবং ঝোল ছেঁকে মাংস হাঁড়ি থেকে তুলে নিন।

হাঁড়িতে আড়াই কাপ পানি দিয়ে ঢেকে ফুটান। পানি ফুটে উঠলে চাল, দুধ, লবণ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। দু’তিনবার ফুটার পর নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ১৮ মিনিট রান্না করুন। পোলাওর উপর বাকি কাঁচামরিচ দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে ৫ মিনিট দমে রাখুন। চুলা থেকে হাঁড়ি নামিয়ে রাখার ২০ মিনিট পরে ঢাকনা খুলে পোলাওয়ের চালের উপর মাংস ছড়িয়ে দিয়ে আবার হাঁড়ি ঢেকে রাখুন। পরিবেশনের আগে বড় হাতা দিয়ে উপর-নিচ করে পোলাওয়ের সঙ্গে মাংস মিশিয়ে পরিবেশন করুন মজাদার তেহারি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status