ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 9:27 PM

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেট বিভাগজুড়ে ডাকা সোমবারের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। রোববার রাত ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরীর চৌহাট্টায় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে বাধা, অবৈধ গাড়ির স্ট্যান্ড উচ্ছেদের ঘটনায় মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীদের ওপর চৌহাট্টার মাইক্রোবাস-প্রাইভেটকারের শ্রমিকদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় নগর ভবনে মেয়র, কাউন্সিলর ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে সোমবার পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার রাতে দুই দফায় প্রায় ৩ ঘণ্টা দীর্ঘ বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় চৌহাট্টার ঘটনায় রুজু হওয়া তিনটি মামলা আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা এবং ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের ক্ষতিপূরণে সহায়তা করা।

সিলেট সিটি কর্পোরেশরনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতাদের উদ্যোগে বৈঠকে পরিবহন শ্রমিক-মালিক, ব্যবসায়ী, সুশীল সমাজ, সাংবাদিক, কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বৈঠকের একপর্যায়ে ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে কাউন্সিলর, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক-মালিক প্রতিনিধিদের সমন্বয়ে ১৬ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন- শেখ মাখন মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, আজাদুর রহমান আজাদ, ফরহাদ চৌধুরী শামীম, সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবীর সেলিম, মো. আতিকুর রহমান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আবু সরকার।

এ কমিটি ঘটনা সমঝোতার লক্ষ্যে উপরে উল্লেখিত সিদ্ধান্তসমূহ নেন এবং তাদের পক্ষে সভায় সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন শেখ মাখন মিয়া। এতে সবাই ঐকমত্য পোষণ করেন।

পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সবাইকে ধন্যবাদ জানান এবং নগরীর উন্নয়নে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। সোমবারের পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করায় পরিবহন শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানান সিসিক মেয়র।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status