ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মায়ের ওপর অভিমান করে প্রাণ দিল শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 10:35 AM

মায়ের ওপর অভিমান করে প্রাণ দিল শিশু

মায়ের ওপর অভিমান করে প্রাণ দিল শিশু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মায়ের ওপর অভিমান করে এক শিশু আত্মহত্যা করেছে। নিহত শিশুর নাম রাব্বি হোসেন (১২)।

সোমবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত রাব্বি আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের কৃষক মিজানুর রহমানের ছেলে। চালভাজা খাওয়াকে কেন্দ্র করে শিশু রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এলাকাসূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের একটি বাগানে খেলা করছিল রাব্বি। এসময় বাড়ি ফিরে মায়ের কাছে চালভাজা খেতে চায়। ঘরে কাজ থাকায় চাল ভাজতে অস্বীকৃতি জানায় তার মা। রাব্বি জিদ ধরলে মা বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় রাব্বি।

নিহত রাব্বির বাবা মিজানুর রহমান জানান, সন্ধ্যায় বাড়ি ফিরতে না দেখে তাকে অনেক খোঁজাখুঁজি করি। পরে বাগানের একটি গাছে তাকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত ডা. জান্নাতুল ফেরদৌস রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার প্রস্তুতির সময় রাত ১১টার দিকে সে মারা যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, আবেদনের প্রেক্ষিতে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status