ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা, নিহত অর্ধশতাধিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 April, 2021, 11:57 AM

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা, নিহত অর্ধশতাধিক

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা, নিহত অর্ধশতাধিক

ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

টানা ভারী বর্ষণ এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রোববার ওই প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।


প্রচণ্ড বৃষ্টিতে নদীর তীর এবং বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে বন্যার পানি বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী দেশ পূর্ব তিমুরেও এ বন্যা দেখা দিয়েছে।  

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র রাদিত্য জ্যোতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্যা  ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৪১ জনকে উদ্ধার করেছেন।বন্যায় ২৭ জন নিখোঁজ আছেন। ৯ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

 

অন্যদিকে পূর্ব তিমুরে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১১ জন। সেখানেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status