ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বড় নায়করা আমার সাথে কাজ করে না, বড় নায়িকাদের সাথে করে
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 April, 2021, 4:51 PM

বড় নায়করা আমার সাথে কাজ করে না, বড় নায়িকাদের সাথে করে

বড় নায়করা আমার সাথে কাজ করে না, বড় নায়িকাদের সাথে করে

দেশীয় নাটকে গড়ে উঠেছে সিন্ডিকেট, এ কথা চলে আসছে দেশীয় শো বিজে বেশ কিছুদিন ধরেই। দু-তিনজন নায়ক তাদের নির্দিষ্ট নায়িকাদের বাইরে কারো সঙ্গে কাজ করবেন না, আবার ওই নায়িকা অন্য নায়কদের সঙ্গে কাজ করতে পারবেন না। আর এজন্য নির্মাতাকে বাধ্য করানো হয়। না হলে ওই নির্মাতার সঙ্গে কাজই করবেন না তারা। আবার তাদের কদর বেশি হওয়ায় নির্মাতাও হাসিমুখে তাদের আবদার মেনে নেন।

এ ক্ষেত্রে দেখা যায় তুমুল জনপ্রিয় নায়ক, তার নামেই নাটোক হিট। তাই তিনিই ঠিক করে দেবেন নায়িকা কে হবেন। এর বাইরে কাউকে নায়িকা হিসেবে নেওয়ার চেষ্টা করলে সে কাজটা হবে না বা ওই নায়ক সে নাটক করবেন না। একইভাবে নায়িকার ক্ষেত্রেও, তিনি জনপ্রিয় নায়িকা, ঠিক করে দেবেন নায়িকা কে। এভাবেই চলে আসছে বেশকিছুদিন ধরে আর এ নিয়ে ক্রমশ ক্ষোভের সঞ্চার বাড়ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন নির্মাতা প্রতিবেদকের সাথে আলাপকালে একই কথা বলেন। বিষয়টি এখন ওপেন সিক্রেট।

সবাই সব কিছু জেনেও নাটকের বাজার ও বিরাগভাজন হওয়ায়র ভয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে অভিনয়শিল্পী ফারিয়া শাহরিন এ প্রসঙ্গে স্পষ্ট অভিমত জানালেন। শুক্রবার সকালে এক পোস্টের মাধ্যমে নাটকের সিন্ডিকেট নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে কথা বললেন। তার কথায় স্পষ্ট বোঝা যায় সিন্ডিকেট বলয় কতটা শক্ত।

ফারিয়া ক্ষোভ থেকেই বললেন,'বড় নায়করা আমার সাথে কাজ করে না, বড় নায়িকাদের সাথে করে।'

নিজের ফেসবুকে ফারিয়া শাহরিন পুরো বিষয়টি নিয়ে লিখেছেন, 'ঠিক করছি নতুন একদমই পরিচিত নন এরকম নায়কদের সঙ্গে কাজ করবো। ওদের প্রমোট করবো। যদি আমাকে ৪ জনও চেনে ওদের হয়তো এক জন চিনবে আমার মাধ্যমে। ওরা এইভাবেই করে একদুইজন করে পরিচিত হয়ে উঠবে। আমার ভালো লাগবে।

ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, 'আমি অনেক ছোট নায়িকা, বড় নায়করা আমার সাথে কাজ করে না, বড় নায়িকাদের সাথে করে; কী কী জানি এখন শুনি সিন্ডিকেট না কি যেন। তাই নগণ্য নায়িকা আমি নতুন ছেলেদের সাথে কাজ করবো।'

গত বছর চঞ্চল চৌধুরী এই সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন। তিনই বলেন, টেলিভিশন নাটক একধরনের বাজে সিন্ডিকেটে চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status