ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাদরাসা থেকে ২০ কম্পিউটার উধাও!
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 April, 2021, 4:49 PM

মাদরাসা থেকে ২০ কম্পিউটার উধাও!

মাদরাসা থেকে ২০ কম্পিউটার উধাও!

নোয়াখালী সেনবাগে মাদরাসার কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ২০টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের কাদরা হামিদিয়া দাখিল মাদরাসায় শুক্রবার রাতের যে কোনো এক সময়ে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকা।

এ ঘটনায় শুক্রবার দুপুরে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাদরাসা সুপার। এর আগে, সকাল ৭টায় কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার নাইট গার্ড আবুল হোসেনের (৭০) চুরির ঘটনাটি টের পেয়ে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করে। খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ এমরান ও সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. হানিফ জানান, চুরির ঘটনার মাদরাসার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পেসিক প্রকল্পের অধীনে মাদরাসায় ২১টি কম্পিউটার সেট বরাদ্ধ দেয় সরকার। এর মধ্যে একটি কম্পিউটার অফিসে ব্যবহার করা হয়। কম্পিউটার ল্যাবে থাকা ২০টি কম্পিউটার সেটই চুরি হয়ে যাওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হবে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status